মোঃ আবুল হোসেনঃ- -মৌলভীবাজার প্রতিনিধি। মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই বাজারে খলিলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরমান চৌধুরীর নিজ উদ্যোগে গণ সচেতনতামূলক হাত পরিষ্কার করার ব্যবস্থা করা হয়।
আজ ২৮ মার্চ শনিবার বিকাল ৫ ঘটিকায় মৌলভীবাজার উপজেলার গোরারাই বাজারে করোনা ভাইরাসের সংক্রামন থেকে নিজেকে সুরক্ষা রাখার জন্য হাতকে জীবাণুমুক্ত করার লক্ষ্যে এক কর্মসূচি শুরু করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোরারাই বাজারের সেক্রেটারি খালিছুর রহমান,
গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ,
খলিলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরমান চৌধুরী,ব্যবসায়ী আব্দুল আওয়াল,
সাংবাদিক জুবায়ের আহমেদ ও সাংবাদিক আবুল হোসেন সাজু,
যুবলীগ নেতা জাবেদ আহমেদ ,গোরারাই বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এসময় যুবলীগ নেতা আরমান চৌধুরী বলেন গোরারাই বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও জনসাধারণের উপকারের স্বার্থে করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পেতে ও জনসচেতনতার লক্ষ্যে আমার এই পদক্ষেপ ,
গোরারাই বাজার ও কাটারাই বাজারে হাত জীবাণুমুক্ত করার জন্য হ্যান্ডওয়াশ ও পানির ব্যবস্থা করা হয়েছে যাতে সাধারন মানুষ সুস্থ থাকে শান্তিতে থাকে আমার এই পদক্ষেপ দ্বারা।
পরিশেষে সবাইকে অযথা বাজারে না আসার জন্য সবাইকে বলেন।