তানজিব জামান প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া,আখাউড়া থানা পুলিশের পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ০৩ (তিন) ব্যক্তি’কে ৯৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ (দশ) বোতল স্কফ সিরাপ এবং ০৪ ক্যান কিংফিশার বিয়ার সহ হাতে নাতে গ্রেফতার এবং মাদক মামলার পলাতক আসামী ০১ (এক) জন, নিয়মিত মামলার আসামী ০১ (এক) জন সহ ওয়ারেন্টভুক্ত ০১ (এক) জন আসামী গ্রেফতার করেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মো: আনিসুর রহমান মহোদয়ের নির্দেশ মোতাবেক, অফিসার ইনচার্জ, আখাউড়া থানা মহোদয়ের সার্বিক নির্দেশনায় আখাউড়া থানার এএসআই (নিরস্ত্র) রাপ্রু মার্মা এর নেতৃত্বে একটি বিশেষ টিম ১১ ফেব্রুয়ারী ২০২২খ্রি: তারিখ অনুমান ০৪.১০ ঘটিকার সময় আখাউড়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযানকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে কর্নেল বাজার হইতে ৯৪৫(নয়শত পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ (তিন)টি মাদক মামলার পলাতক আসামী ১। মোঃ জনি মিয়া(২৭), পিতা- শাহজাহান মিয়া, মাতা-রাজিয়া বেগম, সাং-বাউতলা, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়া, ২। আশরাফুল ইসলাম শুভ(২০), পিতা-মোঃ জাহাঙ্গীর, মাতা-ইয়াছমিন বেগম, সাং-দূর্গাপুর(মধ্যপাড়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়াদ্বয়দের গ্রেফতার করেন।
অপর এক অভিযানে আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) মো: জাহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টিম আখাউড়া থানাধীন রামধননগর সাকিন হইতে ১০ ফেব্রুয়ারী ২০২২খ্রি: তারিখ অনুমান ১৫.১০ ঘটিকার সময় আখাউড়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযানকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে রামধননগর সাকিন হইতে ১০ বোতল স্কফ সিরাপ এবং ০৪ ক্যান কিংফিশার বিয়ার সহ আসামী মো: হৃদয় মিয়া (১৮), পিতা- মো: সোলেমান মিয়া প্রকাশ ফারহান মিয়া , সাং- রামধন নগর (সরকার পাড়া) , থানা- আখাউড়া, জেলা –ব্রাহ্মণবাড়িয়াকে হাতে নাতে গ্রেফতার করেন।
এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ হাসান এর নেতৃত্বে ১১ ফেব্রুয়ারী’ ২০২২ তারিখ পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো: রমজান আলী সুজন, পিতা- মো: শহিদ মিয়া, সাং- বনগজ, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করেন।
এসআই (নিরস্ত্র)মো: মহিন উদ্দিন এর নেতৃত্বে ১১ ফেব্রুয়ারী’ ২০২২ তারিখ পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিত নিয়মিত মাদক মামলার পলাতক আসামী হৃদয়, পিতা- নোয়াব আলী, সাং- রাজাপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করেন।
এসআই (নিরস্ত্র) মো: ময়নাল হোসেন এর নেতৃত্বে ১১ ফেব্রুয়ারী’ ২০২২ তারিখ পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিত নিয়মিত মামলার আসামী খোরশেদ মিয়া, পিতা- মৃত মহরম আলী, সাং- নুরপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াদ্বয়কে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে ০২টি মাদক মামলা সহ ০৩টি অন্যান্য ধারার মামলা পাওয়া যায়।
বর্ণিত ঘটনায় উল্লেখিত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। তাদেরকে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।