তানজিব জামান রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া, : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ওমিক্রন রোধ ও সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক পরিধান না করায় ১২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) পৌর শহরের সড়ক বাজারে উপজেলা প্রশাসন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এসময় মাস্ক পরিধান না করায় ১২ জনকে ২৬০০টাকা জরিমানা করে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম জানান, ওমিক্রন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।