মোঃ শাহীন হাওলাদার মির্জাগঞ্জ প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ থানায় অটো রিক্সার ব্যাটারী চুরির অভিযোগে দায়ের করা মামলা রুজু করার দিনেই কয়েক ঘন্টার মধ্যে ১ চোরকে গ্রেফতার করে বরগুনা থানা পুলিশ।মির্জাগঞ্জের পশ্চিম সুবিদখালী গ্রামের আলী হোসেন নামক এক ব্যাক্তি ৩০ নভেম্বর সোমবার থানায় এসে অভিযোগ দায়ের করেন যে তার অটো রিক্সাটি ২৯ নভেম্বর সারাদিন রাস্তায় চালানোর পরে রাতে ঘরের উত্তর পাশের বারান্দার ভিতরে চার্জ অবস্থায় রাখা ছিলো।সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় কে বা কারা ঘরের খিল খুলে অটোরিক্সার ৪ খানা ব্যাটারী খুলে নিয়ে যায় যার মূল্য ২৫০০০ টাকার মতো।রাত আনুমানিক ১১টা থেকে ৩ টার মধ্যে চুরির ঘটনা ঘটে বলে বাদী কর্তৃক অভিযোগ মেলে।৩০ ডিসেম্বর সকাল ৯ টায় মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ কর্তৃক ৪৫৭/৩৮০ পেনাল কোর্টে মামলা রুজু হলে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটারী চোর চক্রের ১ সদস্য মোঃনান্নু হাওলাদার (৪৫) কে বরগুনা সদর থানা পুলিশ গ্রেফতার করে এবং রাতে মির্জাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।১ ডিসেম্বর মির্জাগঞ্জ থানা গ্রেফতারকৃত নান্নু হাওলাদারকে কোর্টে প্রেরণ করলে আদালদ জামিন না মন্জুর করে জেল হাজতে প্রেরন করে।