আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর চন্ডিপুর ইউনিয়নের মাদারমোল্লা বাজার এলাকায় বৃহস্পতিবার বেলা ১২টায় সোনার বাংলা সংগঠনের উদ্দ্যোগে, মহান স্বাধীনতা দিবস আজ, বাঙালি জাতির জীবনে অনন্যসাধারণ একটি দিন। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়, এই দিনটিতে, করোনা ভাইরাস প্রতিরোধে সাধারন মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সংগঠনের কর্মীরা ।
এছাড়াও উক্ত সংগঠনের উদ্যোগে মাদারমোল্লা বাজারে একটি বেসিন স্থাপন করেন ও তারা সাধারণ মানুষদের এর ব্যবহারবিধি নির্দেশনা প্রদান করেন।
এসময়
উপস্থিত ছিলেন সোনারবাংলা সংগঠনের সভাপতি রাশেদুন নবী সোহাগ, সাধারণ
সম্পাদক সাজেদুর রহমান, যুগ্ন সম্পাদক সবুজ, প্রচার সম্পাদক মানিক হোসেন,
ক্যাশিয়ার সাজুসহ সোহান, তপু প্রমূখ।
সচেতনতা বৃদ্ধি করার লক্ষে এই উদ্যোগ। এই উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তারা।