তানজিব জামান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ জন অসহায় নারীকে সেলাই মেশিন দিয়েছে মজিদ-নাহার ফাউন্ডেশেন নামে একটি সংগঠন। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। মজিদ-নাহার ফাউন্ডেশনের সভাপতি মনির হোসেন হিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ. এম. জাকারিয়া।
অনুষ্ঠানে মজিদ-নাহার ফাউন্ডেশনের সভাপতি মনির হোসেন হিটুর হাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য পদের সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীন।