তানজিব জামান প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া,
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা মিলনায়তনে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি’র পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সংবিধান প্রণেতা,সাবেক সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও প্রখ্যাত আইনজীবি মরহুম এডভোকেট সিরাজুল হক বাচ্চু মিয়ার ১৯ তম মৃত্যু বার্ষিকীপালিত হয়েছে।
এ উপলক্ষে আখাউড়া উপজেলা যুবলীগের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও তাবারক বিতরণের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আখাউড়া উপজেলা
যুবলীগের আহ্বায়ক তাকজিল খলিফা কাজল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কসবা পৌরসভার নবনির্বাচিত মেয়র এম জি হাক্কানি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ জমসেদ শাহ, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন বাবুল, পৌর আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ ভূঁইয়া বাদল, আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল প্রমূখ।