তানজিব জামান দৈহিক নুরজাহান সংবাদ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিনিধি দুর্গোৎসব.উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার,আখাউড়া উপজেলার রাধানগর (কেন্দ্রীয় মন্দির)সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
এ সময় তিনি শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করার আহবান রেখে সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন।
গতকাল মঙ্গলবার রাতে তিনি উপজেলার কয়েকটি মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এ সময় আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন।
পূজা মন্ডপ পরিদর্শন কালে পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’এবছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবছর ৫৮০ টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।
সবাই সম্প্রীতির বন্ধনে ও সকল শ্রেণীর লোকজন এটিকে উৎসব হিসেবে পালন করছে। সার্বিকভাবে পুজো উৎসবে স্থানীয় প্রশাসন নিবেদিত ভাবে দায়িত্ব পালন করে উৎসব উৎসবমুখর পরিবেশে পুজো অনুষ্ঠিত হচ্ছে।
তিনি এ সময় শান্তিপূর্ণভাবে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই পুজো উৎসব পালনের জন্য হিন্দু ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।