মোঃ শাহীন হাওলাদারমির্জাগঞ্জ প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৬ নং মজিদবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন খানের বিরুদ্ধে ১১ বছর বয়সি এক মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। মেয়েটি ভয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।
এঘটনায় গতকাল (৮ অক্টোবর) শুক্রবার রাত সাড়ে ১১ টায় ভুক্তভোগী মেয়েটির মা মোসা.শারমিন বেগম মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়,মেয়েটি ভয়াং বাজারে তার খালার বাড়ীতে থেকে পড়াশোনা করে। অভিযুক্ত সুমন খান আত্মীয়তার সম্পর্কের সুবাদে মেয়েটির খালার বাড়িতে প্রায়ই যাওয়া-আসা করতো। ঘটনার সময় মেয়েটিকে বাড়ীতে একা পেয়ে সুমন খান ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটির ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সুমন খান পালিয়ে যায়।
মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো.আনোয়ার তালুকদার জানান,অভিযোগের ভিত্তিতে সুমন খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।