সেলিম শিকদার,সিরাজগঞ্জঃ-
নাশকতা, বিষ্ফোরকসহ একাধিক মামলার আসামী সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহম্মেদ সবুজকে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি৷
গত(২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদ ইউপির মুলিবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুনায়েদ আহম্মেদ সবুজ (৩৪) পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মহল্লার মিলন মোড় এলাকার মোঃ শাহজাহান আলীর ছেলে ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি।
সিরাজগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআই মেহেদী হাসান এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সদেরসহায়তায় জেলা গোয়েন্দা শাখাগোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানেগত (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত ৯টার দিকে সিরাজগঞ্জ থানাধীন মুলিবাড়ী হতে মোঃ জুনায়েদ হোসেন সবুজ (৩৪) কে ০১ টি রিভলবার ও ০৩ রাউন্ড গুলি সহ আটক করা হয়। এ সংক্রান্ত বিষয়ে সিরাজগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।