মোঃ শাহীন হাওলাদারমির্জাগঞ্জ পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে বাংলাদেশ আওয়ামিলীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন মির্জাগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগের বিশেষ বর্ধিত সভা আজ ( ১৯ সেপ্টেম্বর) রবিবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা অডিটরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো.মিজান হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.ফারুক খানের সঞ্চালনায়,সভায় সংখ্যাগরিষ্ঠ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,পটুয়াখালী জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান মিজান।
বর্ধিত সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক সভাপতি মো.হাবিবুর রহমান মৃধা,উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি শ্রী গবিন্দ কুন্ড,সহ-সভাপতি মো.ফোরকান হোসেন মৃধা প্রমুখ।
বর্ধিত সভায় বক্তারা বলেন,শ্রমিকলীগ গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে রাজপথে সাহসী ভূমিকা রেখেছে। শ্রমিকলীগ অন্যতম একটি শক্তিশালী সংগঠন। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সারাদেশে কাজ করে যাচ্ছে শ্রমিকলীগ।
সভায় বক্তারা,আওয়ামীলীগ সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে প্রচার এবং দলকে আরো গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ সহ বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।