মোঃ শাহীন হাওলাদারমির্জাগঞ্জ প্রতিনিধি:
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সুবিদখালীতে প্রভাষক মো.ফিরোজ আলম জুয়েল এর একমাত্র পুত্র সন্তান মো.লাম ( ৬ ) পানিতে ডুবে মৃত্যু বরণ করে।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে,শিশুটি বল নিয়ে বাড়ীর পাশে খোলা মাঠে খেলতে গিয়ে মাঠের পাশেই একটি ডোবার ভিতর পানিতে পরে যায়। অনেক সময় ধরে শিশুটিকে শিশুটির বাবা-মা দেখতে না পেয়ে বাড়ীর আশপাশ এলাকায় খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে আনুমানিক দুপুর ১২ টার সময় শিশুটির বাবা বাড়ীর পাশে ডোবার পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পায়। শিশুটিকে ওখান থেকে উদ্ধার করে সাথেসাথে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।