শাহিন আলম, গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগন্জের গোমস্তাপুরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে গোমস্তাপুর ইউনিয়নের দাঁড়াবাজ গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। গোমস্তাপুর থানার( ওসি) দিলিপ কুমার দাস জানান, ওই গ্রামের মৃত খলিল মিস্ত্রির ছেলে আলম মিস্ত্রি (৫০)কে বৃহস্পতিবার সকালে তার চাচাতো ভাইয়েরা জমিজমা সংক্রান্ত বিষয়ে মারধর করে। দুপুরে চিকিৎসা নিতে ভ্যানযোগে হাসপাতালে যাওয়ার সময় ভ্যান থেকে পড়ে সে মারা যায়। এ ঘটনায় তার বাড়িঘর ভাংচুর করে তারা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান ।