মোঃ শফিকুল ইসলাম, কাজিপুর প্রতিনিধিঃ সুদুর যুক্তরাস্ট্র থেকে নির্বাচনীএলাকায় করোনাকালে কাজিপুরবাসির ভারচুয়ালী খোঁজ খবর নিলেন এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়।৩ জুলাই শনিবার সকালে স্বাস্থ্য বিধি মেনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ভারচুয়ালী সভায় প্রকৌশলী তানভীর শাকিল জয়, চলমান করোনা মোকাবেলায় বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন, করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারি সহযোগিতার পাশাপাশি বিত্তবান শ্রেণীর মানুষদের এগিয়ে আসার আহবান জানান। তিনি সকল কে স্বাস্থ্য বিধি মেনে চলতে পরামর্শ দেন,জরুরি প্রয়োজন বাহির না হতে পরামর্শ দেন, বন্যা ও নদী ভাংগনের ক্ষতি লাগবে করনীয় নির্ধারনে পরামর্শ দেন, কাজিপুরে করোনা কালে স্বাস্থ্যসেবা, সামজিক,রাজনৈতিক, আইন শৃঙ্খলা সামগ্রিক পরিস্থিতি তথা সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী এবং উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী তাহা অবগত করেন। এছাড়াও এমপি মহোদয় গান্ধাইল ইউনিয়ন আঃলীগের সাবেক সভাপতি তোজাম্মেল তালুকদারের মুত্যূতে গভীর সমবেদনা জানান।
ভারচুয়ালী আলোচনায় নেয় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল, ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ শওকত হোসেন, টিএম আতিকুর রহমান নান্নু, জালালউদ্দীন, আব্দুল মান্নান চান আতিকুর রহমান মুকুল, শাহজাহান আলী, হাবিবুর রহমান খোকা,হারুনর রশিদ, পিআইও একেএম শাহা আলম মোল্লা, ইউনিয়ন আঃলীগের সভাপতি নাজমুল হুদা চয়ন, আব্দুররহিম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, নুরুল ইসলাম মাস্টার, আব্দুল মালেক মাস্টার, গোলাম হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, , বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ,উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলি আসলাম, ইউনিয়ন আঃলীগের সভাপতি -সাধারণ সম্পাদক বৃন্দ,বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ,ফায়ার সার্ভিস কর্মকর্তা, যুবলীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষক লীগ, , ইউনিয়ন আঃলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।উল্লেখ যে কাজিপুরে এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়ের সহধর্মিণী সাবরিনা সুলতানা চৌধুরীর গুরুতর অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসা রত আছেন।সাথে এমপি মহোদয় আছেন।