মোঃ জহুরুল ইসলাম , কাজিপুর প্রতিধিদি; কাজিপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপএবংবংগমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭)এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ।
১ জুন মংগলবার বিকেল ৪টায় উপজেলার চত্বরে খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন
ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে কাজিপুর নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,উপজেলা যুব ও ক্রীড়া মন্তালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজিত টুর্নামেন্টএ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এ বি এম আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু,পৌর মেয়র আব্দুলহান্নান তাং , আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন,পিআইও এ কে এম শাহা আলম মোল্লা । উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
নকআউট পর্বের এই খেলায় ফিচার অনুযায়ী ১ জুন থেকে শুরু হয়ে ৬জুন ফাইনাল খেলার মধ্যদিয়ে সমাপনী হবে।১ম খেলায় সোনামুখিএকাদশ বোনাম পৌরসভা একাদশ অংশ নেয়।