মির্জাগঞ্জ প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে মজিদবাড়িয়া ইউনিয়নের কুদবার চর গ্রামের এক তরুণী মায়ের সাথে সামান্য কথা কাটাকাটি করে নিজ ঘরের বারান্দার আরআয় সাথে গলায় ফাঁস দিয়ে নাসরিন আক্তার নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।বুধবার ১৪ এপ্রিল সকাল ১০টায় দিকে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী নাসরিন কুদবারচর গ্রামের মোঃ সোবাহান মোল্লার মেয়ে ও কুদবারচর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মায়েরে সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথার কাটা-কাটি হয় । মা পাশের বাড়ি যায় পরে নিহতের কিশোরীর চাচা এসে বৈকদ্যুতিক মটারের সুইচ দেওয়ার জন্য ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে টিনের বেড়ার ফাঁকা দিয়ে তাকে ঝুলন্ত দেখে চিৎকার দিলে স্বজনরা এসে উদ্দার করে পুলিশকে খবর দেয়।ঘটনার সত্যতা স্বীকার করে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ মহিববুল্লাহ্ স্যার বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে অপমৃত্যুর মামলা হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।