কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে
যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু
দিবস উপলক্ষ্যে আলোচনা ও রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ১৭ই
মার্চ বুধবার সুর্য্যদয়ের সাথে সাথে পরিষদ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকাল ৩টায়
জাতীয় চার নেতা তথা স্বাধীনতা স্কয়ারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন দপ্তরের ও শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভার পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। উক্ত আলোচনা
সভায় উপজেলা পিআইও একে,এম শাহ আলম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য
রাখেন, সিরাজগঞ্জ-১ কাজিপুর প্রকৌশলী তানভীর শাকিল জয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী
অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান
সিরাজী। এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান
শাপলা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের
চেয়ারম্যানবৃন্দ, থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলা
আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। দুপুরে উপজেলা পরিষদ আদর্শ একাডেমীতে বঙ্গবন্ধুর
জীবনী ও মুক্তিযুদ্ধের উপরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠান হতে আগত শিক্ষার্থীদের কুচকাওয়াজ প্রদর্শণীর উপভোগ করা হয়। এছাড়াও বিভিন্ন
মসজিদে বঙ্গবন্ধু ও তার পরিবার বর্গের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।