পটুয়াখালী জেলা প্রতিনিধি, : দুমকিতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও শিশু দিবস-২০২১ উপলক্ষে সাবেরা আজিজ বালিকা মাঃবিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আলোচনায় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক,জনাব জাকির হোসেন খান এই দিনটিকে একটি বিশেষ দিন হিসাবে তুলে ধরেন এবং কেন এই দিনটি সবার কাছে গুরুত্ববহ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।