All-focus
পটুয়াখালী প্রতিনিধিঃপটুয়াখালীর দুমকি উপজেলার চরগরবদী ০৭নং ওয়ার্ডের মোঃ সাইফুল ইসলাম পাবেল (জলিশা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক) কোভিড-১৯ মহমারীর কারণে বাসায় বসে কোয়েল পাখিসহ অন্যান্য প্রজাতির পাখি পালনের উদ্যোগ নেয়। উৎসাহিত হয়ে তিনি কোয়েল পাখি থেকে প্রতিদিন ১৭৫টি ডিম পেত। অজ্ঞাতনামা শত্রুরা রাতের আধারে ঘরের ভিতর প্রবেশ করে পাখি গুলোর কিছু মেরে ফেলে এবং কিছু নিয়ে যায়।এই ব্যাপারে দুমকি থানায় লিখিত অভিযোগ করেছে খামারের মালিক। খামারের মালিক জানান তার নূন্যতম ৫০,০০০ টাকার ক্ষতি হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে দুমকি থানার ওসি মেহেদী হাসানের নির্দেশে এস আই রমিজ ও এ এস আই সোহেল ঘটনাস্থলে যান এবং সত্যতা স্বীকার করেন।