পটুয়াখালী প্রতিনিধি: দুমকি উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আজ (১০ মার্চ) সকাল ১১টায় সরকারি জনতা কলেজ অডিটরিয়ামে উক্ত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দূল মান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী রুহুল আমিন,শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন মৃধা, কৃষি বিষয়ক সম্পাদক আবুল খায়ের , জেলা আওয়ামীলীগ সদস্য ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম ছালাম, আব্দুল্লাহ রায়হান সুমন প্রমূখ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মনোনয়ন প্রত্যাশী প্রার্থীগন নিজ নিজ কর্মীসমর্থক নিয়ে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে ওঠে জনতা কলেজ ক্যাম্পাস।উল্লেখ্য আগামী ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ দলীয় প্রার্থীর জন্য গত ৫,৬ মার্চ ফরম বিক্রি করেন এবং আজ বিশেষ বর্ধিত সভার মাধ্যমে প্রতি ইউনিয়ন থেকে ৩ জনের প্যানেল ঘোষণা করার কথা রয়েছে।