শাহিন আলম গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলার আলি নগর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ১৯৭৯ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার ইয়াসিন আলি গত রবিবার রাতে রাজশাহী সিডিএম হাসপাতালে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর তিনি স্ত্রী ও ৩ ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন সোমবার বেলা ২ টা ৩০ মিনিটের সময় নাদিরাবাদ আমবাগানে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।জানাজার পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ আলী সরকার নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা ,মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আশরাফুল হক চুন্নু, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম , রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আলী শফি আনসারী, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। গোমস্তাপুর থানার তদন্ত ওসি সেলিম রেজার নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা শেষে নাদেরাবাদ কবরস্থানে দাফন করা হয়।