লালপুর (নাটোর) প্রতিনিধি: কোভিড-১৯ সুরক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার।এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম চৌধুরী, শহীদ মমতাজ উদ্দিনের পৃত্র শামীম আহম্মেদ সাগর, লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক মুকুল, গোলাম কাওছার, আলাউদ্দিন আলাল, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল হাসান তনু, উপজেলা যুবলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন প্রমূখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞান মেলা-২০২০ এর উদ্বোধন শেষে সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।