হারুন অর রশিদ ষ্টাফ রিপোর্টার নীলফামারী : র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল ০২/১১/২০২০খ্রিঃ তারিখ ১৬:২০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ১২নং ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামস্থ সানিয়াজান ব্রীজের ২০০ (দুইশত) গজ পূর্ব পার্শে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে (ক) ২৯০ (দুইশত নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট (নেশাজাতীয় মাদক) এবং (খ) মাদক বিক্রিত নগদ ৮০০/- (আটশত) টাকা (গ) ০১ (এক) টি মোবাইলসেট, ০৩ (তিন) টি সীমকার্ড (ঘ) মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১ (এক) টি মোটর সাইকেলসহ মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম (৩০), পিতাঃ মোঃ মকবুল হোসেন, সাং- খেংটিপঁয়ষট্টি বাড়ী, পোস্টঃ ইসলামপুর, থানাঃ পাটগ্রাম, জেলাঃ লালমনিরহাট কে গ্রেফতার করেন। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে উক্ত আসামীর নামে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় মাদক মামলা রুজু করে থানায় হস্তান্তর করা হয়।
উপরোক্ত ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।