নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ “নিরাপদ দেশ গড়ি’ নারী নির্যাতন বন্ধ করি” নিরাপদ সমাজ গড়ি’ নারী নির্যাতন বন্ধ করি” নারী ধর্ষণ ও নির্যাতন বন্ধ করি’ নারী বান্ধব দেশ গড়ি ” নিরাপদ নারী’ নিরাপদ দেশ” সুখি সমৃদ্ধ বাংলাদেশ”বন্ধ হোক নারী নির্যাতন’নিশ্চিত হোন বাংলাদেশর উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।নাচোল পৌর ৭,৮,৯ বিট পুলিশিং এর আয়োজনে, আজ শনিবার সকাল ১০টার দিকে থানা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব এস,এ,এম, ফজল- ই- খুদা।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, ভাইস-চেয়ারম্যান রেজাউল করিম বাবু, মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সুলতানা পাপিয়া।অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, গৃহিণী, এনজিও, শিক্ষক, ইমাম, সাংবাদিক, কাউন্সিলর, বিট পুলিশিং এর কর্মকর্তা, কলেজ, উচ্চ বিদ্যালয়, স্কুল শিক্ষার্থী প্রমুখ। অন্যদিকে নেজামপুর, কসবা, নাচোল সদর, ফতেপুর ইউনিয়নে ও বিট পুলিশিং এর আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।বাংলাদেশে একযোগে ৬৯১২ টি বিট পুলিশিং কার্যালয়ের এই নারী ধর্ষন ও নির্যাতন বিরোধী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব এস,এ,এম, ফজল-ই-খুদা, বক্তব্যের মাঝে বলেন, সাম্প্রতি ঘটে যাওয়া ও অতীতের ঘটে যাওয়া সকল ঘটনার তীব্র পতিবাদ জানায়। দিন দিন ধর্ষণ ও নারী নির্যাতন বেড়েই চলায় ধর্মীয় ও সামাজিক সচেতনার উপর জোর দেন, ব্রিটিসি আইন সংশোধন করে কঠোর আইন প্রয়োগের উদ্দ্যগ নিতে হবে, বিদেশী অশালিন চ্যানেল দেখা থেকে বিরত ও সামাজিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। প্রয়োজনীয় ছাড়া শিক্ষার্থী ছেলে মেয়েদের স্মার্ট ফোন ব্যাবহার থেকে বিরত থাকতে হবে। উল্লেখ্য যে নারী ধর্ষণ ও নারী নির্যাতন সহ যাবতীয় ঘটনা, যে বিট পুলিশিং কার্যালয় আছে, সেখান থেকে সকল ধরনের সেবা নিতে বিট পুলিশিং প্রধানরা সবাই কে আহ্বান করেন।