গাজীপুর মহানগর চীফ রিপোর্টারঃমোঃহারিছ উদ্দিন, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় একটি কলোনীতে আগুন লেগে ৩৫ টির বেশি ঘর ও মালামাল পুড়ে গেছে।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো:হামিদ মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
স্হানীয়দের বরাত দিয়ে হামিদ মিয়া জানান,সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভোগড়া তালতলা এলাকার আব্দুল মান্নান সরকারের কলোনীর একটি ঘর থেকে আগুনের সুএপাত হয়।পরে মুহুর্তেই আগুন পাশাপাশি থাকা অন্যান্য ঘরে ছরিয়ে পড়ে।
আগুন নেভাতে ব্যর্থ হয়ে স্হানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনা স্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।প্রায় দেড় ঘন্টার চেষ্টায় রাত সাড়ে ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততখনে ওই কলোনীর ৩৫ টির বেশি ঘর এবং ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।
আগুন লাগার কারন ও খতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।