গাজীপুর মহানগর চীপ রিপোর্টার মোঃহারিছ উদ্দীন (রানা) ১৫/০৯/২০২০ তারিখে গাজীপুর সিটি করপোরেশনের কামেশ্বর, বোড বাজার, গাছা থানার এলাকায় এলাকায় মোবাইল কোট পরিচালনা করা হয়। এ সময় গ্যাস আইনের ২০১০ এর ১০(১) ও ১২(১) ধারায় ০৫ টি মামলায় ৭৫০০০/ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং উক্ত ২’৫ কিলোমিটার এলাকার ৪০০ বাড়ির ৭০০ টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।
ব্লাকলিস্টভুক্ত দুই হোতাকে আটক করা হয়। তাদের অফিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে গ্যাস সংযোগ পেতে ইচ্ছুক গ্রাহকের ফরম,তিতাসের ফরম ও কাগজপএ বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের সিল, অসংখ্য মোবাইল সহ সিম কার্ডসহ নানা সামগ্রী পাওয়া যায়। তাদের নামে নিয়মিত মামলা করার জন্য গাছা থানার ওসিকে নির্দেশ দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় তিতাস গ্যাস,মেট্রো- পলিটন পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সহযোগিতা করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট উন্মে হাবিবা ফারজানা।