মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ার সোনাতলা উপজেলার ১০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ১২ টার সময় সোনাতলা থানার মহিচরন নামক এলাকায় ১০ (দশ) কেজী গাঁজাসহ আটক করে।
আটককৃত ব্যক্তি হলেন, মোঃ হাবিবুর রহমান(৩৮) ,পিতা-মৃত রফিকুল ইসলাম, মহিচরণ দক্ষিনপাড়া,থানা-সোনাতলা, জেলা-বগুড়াকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সোনাতলা থানায় মামলা রজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।