মোঃ জহুরুল ইসলাম কাজিপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চকপাড়া ও গাড়াবেড়
বিকেল বাজারে বুধবার ২ সেপ্টেম্বর সন্ধ্যায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসাদ
প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন,বঙ্গবন্ধুর আর্দশ্য কে বুকে ধারণ করে আগামী দিনে এগিযে
যাব।বাবার রেখে যাওয়া অসুম্পন্ন কাজগুলো আপনাদের সাথে নিয়ে সম্পন্ন করবো। আমার নির্বাচনী
এলাকায় প্রতিটি গ্রামে যাব, সমস্যার কথা শুনে সকল মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে সর্বদা সচেষ্ট হয়ে
আপনাদের সেবায় নিয়োাজিত থাকব। কাজিপুরকে একটি আধুনিক কাজিপুর হিসাবে গড়ে তুলব
আসন্ন জাতীয় সংসদ উপনির্বাচনে কাজিপুরের সর্বস্তরের জনগণের সমর্থন ও দাবিকে শ্রদ্ধাভরে স্মরণ
ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। চালিতাডাঙ্গা ইউপি গাড়াবের চকপাড়া ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত
কর্মীসভায় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা
পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগ
সভাপতি আলহাজ শওকত হোসেন,উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু,
চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আলী
আসলাম, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদ,
সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার,ওয়ার্ড আওয়ামীলীগ নেতা গাজী শাহজাহান আলী, নুরুল
ইসলাম। উপস্থিত ছিলেন, চালিতাডাঙ্গা ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুল মজিদ বাদশা, সাধারণ
সম্পাদক রঞ্জু তরফদার। মাইজবাড়ী ইউপি আওয়ামীলীগ সভাপতি নাজমুল হুদা চয়ন, সাধারণ সম্পাদক আঃ
সালাম, কাজিপুর ইউপি সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, শুভগাছা ইউপি সভাপতি গিয়াস
উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যাযয়ের আওয়ামী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।