মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার
বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভুঞা বিপিএম বারের সার্বিক দিক নির্দেশনায় এবং ওসি ডিবি মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া ২৪-০৮-২০২০ তারিখ ১২.৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানার নিশিন্দারা পাইকপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ২৫০ (দুইশত পঞ্চাশ) পিচ ইয়াবা ও ৩০ (ত্রিশ) বোতল ফেনসিডিল ১৪ পিচ এ্যাম্পোলসহ আসামী ১। মোঃ মুক্তার শেখ(২৬) ,পিতা- মৃত সন্তোস ওরফে সেকেন্দার শেখ, ২। মোছাঃ তানিয়া সুলতানা ওরফে পিংকি (২৪), স্বামী- মোঃ মুক্তার শেখ ৩। মোঃ মনিরুল শেখ ওরফে মুনসুর(৩৬), পিতা- মোঃ আব্দুল হামিদ শেখ ৪। মোছাঃ শান্তনা বেগম(৩৪) ,স্বামী মোঃ মনিরুল শেখ ওরফে মনসুর সর্ব সাং-নিশিন্দারা পাইকপাড়া,থানা- সদর ,জেলা বগুড়াদ্বয়কে এবং বগুড়া উপশহর এলাকা হইতে ২৪/০৮/২০২০ তারিখ ১৬.৩০ ঘটিকার সময় ৬০(ষাট) বোতল ফেনসিডিল ও একটি লাল রংয়ের এপাচি মোটরসাইকেলসহ ৫।মোঃ আনিছুর রহমান(৩৬), পিতা- মৃত কলম বক্স ওরফে কান্তা, সাং-গদাসপুর থানা ও জেলা-জয়পুরহাটকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রজু পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সূত্র ডিবি অফিস