আবুল হুসেন- মৌলভীবাজার থেকে।যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।
১৫ আগষ্ট শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এক মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দুপুর ১২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী নুরুল ইসলাম চৌধুরী,উদ্দোগে বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী শিক্ষক মাওলানা জাহির মিয়া, শিক্ষক আবুল হুসেন সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে শোক দিবস সম্পর্কে আলোচনা করা হয় এবং সবশেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।