মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ওসি ডিবি জনাব মোঃ আছলাম আলী পিপিএম এর নেতৃত্বে বগুড়ার শেরপুর ও গাবতলী মডেল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০২(দুই) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজাসহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।ডিবি বগুড়ার একটি চৌকস টিম ইং-১৪/০৮/২০২০ তারিখ সকাল ০৯.০০ ঘটিকার সময় বগুড়া গাবতলী মডেল থানাধীন সন্ধ্যাবাড়ী ভবের বাজার হইতে ০১(এক) কেজি গাঁজাসহ আসামী ১. মোঃ আশরাফুল ওরফে আশারুল(৩৪), পিতা-মোঃ খাতের আলী, সাং-হামিদপুর সরকার পাড়া ও ২. মোঃ মজনু প্রাং(৩৯), পিতা-মৃত আব্দুস সামাদ, সাং-তরফমেরু, উভয় থানা-গাবতলী, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করে। অন্যদিকে ডিবি বগুড়ার অপর একটি টিম একই তারিখ ১২.০০ ঘটিকার সময় বগুড়ার শেরপুর থানাধীন গাড়িদহ কাঁচা বাজার হইতে ০১(এক) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজাসহ আসামী ১. মোঃ আবু জাফর(৪৫), পিতা-মৃত আবুল হোসেন ও ২. মোঃ সেলিম হোসেন(৩৪), পিতা-মোঃ গাজিউর রহমান, উভয় সাং-বাগড়া বেন্দিপাড়া, থানা-শেরপুর, জেলা-বগুড়াদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়ার গাবতলী মডেল ও শেরপুর থানায় পৃথক পৃথক মামলা রুজু অন্তে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।