মোঃ জহুরুল ইসলাম, কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর
উপজেলায় যমুনা নদীর পানিবৃদ্ধিতে চলমান বন্যা পরিস্থিতির কিছুটা
উন্নতি হলেও মানুষের দুর্ভোগ কমেনি। প্রবাহমান পানিতে বন্দি হয়ে
পড়েছে ১লাখ ৬৬হাজার মানুষ। চলমান বন্যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপরও
ব্যাপক প্রভাব পরেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রাপ্ত তথ্য
মতে এ পর্যন্ত চলমান বন্যায় চরাঞ্চলের ৬ টি সহ ৯ ইউনিয়নের ১০৫টি
সরকারী প্রাথমিক বিদ্যালয় বন্যায় কবলিত হয়েছে। এর মধ্যে
খাসরাজবাড়ি ইউনিয়নে ১৯টি, চরগিরিশ ইউনিয়নে ১৬টি,
নাটুয়ারপাড়া ইউনিয়নে ১৭টি, তেকানী ইউনিয়নে ১৪টি,
নিশ্চিন্তপুর ইউনিয়নে ১৪টি, মনসুরনগর ইউনিয়নে ১০টি, শুভগাছা
ইউনিয়নে ৬টি, মাইঝবাড়ি ইউনিয়নে ৬টি, কাজিপুর সদর
ইউনিয়নে ২টি, গান্ধাইল ইউনিয়নে ১টি। এগুলোর কোনোটা
প্লাবিত হয়েছে, কোনোটার মেঝেতে পানি, কোনোটাতে বারান্দায়
পানি, কোনোটার মাঠে পানি। দেখা যায় যে প্রতিটি স্কুল কোনো না
কোনোভাবে বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী
প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম মজুমদার জানান, আমরা ক্ষতিগ্র¯
প্রতিষ্ঠান প্রধানদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। অধিক
ঝুকিপুর্ণ বিদ্যালয়গুলোর তথ্য সংগ্রহ করছি, বন্যা পরবর্তীতে
ক্ষতিগ্রস্ত বিদ্যালয় রক্ষণাবেক্ষনে জন্য প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়া হবে।
এছাড়াও চরাঞ্চলের ৬টি ইউনিয়নের ১টি দাখিল মাদ্রাসা ও ১১টি
মাধ্যমিক বিদ্যালয় বন্যায় কবলিত হয়েছে। উপজেলার একাডেমিক
সুপারভাইজার আতিকুর রহমান জানান যে আমরা সার্বক্ষণিক
প্রতিষ্ঠান প্রধানদের সাথে যোগাযোগ রাখছি। বন্যা পরবর্তী
ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলো রক্ষণাবেক্ষনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
হবে।