এম বুরহান উদ্দীন- ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নতুন করে একদিনে আরও ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৫৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।
তিনি জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৭২ টি নমুনার রিপোর্টে নতুন ২৫ জন আক্রান্ত হয়েছেন । এরমধ্যে সদরে ১৭ জন, শৈলকুপায় ১ জন, কালীগঞ্জে ৫ জন, কোটচাঁদপুরে ১ জন ও মহেশপুরে ১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৬০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৯২ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ১০ জন মৃত্যুবরণ করেছে।
ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৬০ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ২১৮, শৈলকুপায় ৭৩, হরিণাকুন্ডুতে ২৪, কালীগঞ্জে ১৮৬, কোটচাঁদপুরে ৩১ ও মহেশপুরে ২৮ জন আক্রান্ত হয়েছেন।