শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে আমিনুর রহমান নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বুধবার সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের শিশাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতব্যক্তি – উপজেলার রাধানগর ইউনিয়নের শিশাডাঙ্গা গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আমিনুর রহমান (৬৫)।
এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের কারণে ফজরের নামাজের পরে কোন এক সময় আমিনুর রহমান সাইলকার মাঠে নিম গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
গোমস্তাপুর থানার এসআই কামরুজ্জামান জানান, আত্মহত্যার খবর পেয়ে সকালেই মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।