এম বুরহান উদ্দীন- ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নতুন করে একদিনে আরও ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ৩৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
বুধবার( ৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।
তিনি জানান, সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ৩৯ টি নমুনার রিপোর্টে নতুন ১৪ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৪ জন, শৈলকুপায় ৩, কালীগঞ্জে ৫ ও কোটচাঁদপুরে ২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৩৩ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১৬ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ৬ জন মৃত্যুবরণ করেছে।