শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৭ নং ওয়ার্ড সদস্য বাইরুল ইসলাম। মঙ্গলবার সকালে গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বংপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফিজুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন স্থানীয় দৈনিক পত্রিকাসহ কয়েকটি অনলাইন গণমাধ্যমে রহনপুর ইউপি চেয়ারম্যান বাইরুল ইসলামের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা কর্মসূচীতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ শিরোনামে যে সংবাদ প্রচার করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃতপক্ষে, প্রধানমন্ত্রীর দেয়া নগদ অর্থ সহায়তার তালিকা প্রশাসনের একাধিক তদন্ত কমিটি দ্বারা যাচাই-বাছাই করা হয়েছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন অসহায় ও হতদরিদ্রদের নামই এই তালিকায় দেয়া হয়েছে।