এত্তো বছর পর হঠাৎ করে বুঝি খোলে গেলো বন্ধ মনের জানালা? দখিনা বাতাস আত্মীয় হয়ে প্রবেশ পথে অপেক্ষমান খানিকটা ইতস্তত করে ব্যস্ত হয়ে পড়েছিলাম অভিবাদন জানাবো বলেভুলেছিলাম নিজের কথাআমার এত্তো সাধনার অতিথির কথা বরণের সব আয়োজন শেষ করে বাইরে এসে দেখি বসন্তের আবির ছড়িয়ে চলে যাচ্ছে আমার সুবাসিত বাতাস দূরে বহুদূরে
মোবাইল ফোনের দেয়ালে বেশ কয়েকটি মিসডকল আমার অন্তরাত্মা কাঁপিয়ে দিচ্ছে
আমি চিৎকার করে ডাকলাম রূপা… ফিরে এসো…ফিরে এসো রূপা…..রূপা তুমি ফিরে এসো…এখনো তোমায় বড্ড ভালোবাসিআমি শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত সব সবসময়।