শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নতুন করে এক হোমিও চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার সন্ধায় স্বাস্থ্য বিভাগের এক রিপোর্টে এ তথ্য জানা যায়। এ নিয়ে গোমস্তাপুর উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। ওই হোমিওপ্যাথিক চিকিৎসক রহনপুর পৌর এলাকার ষ্টেশন হটাৎপাড়ার বাসিন্দা।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সারওয়ার জাহান জানান, গত ১৬ জুন ওই চিকিৎসকের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য সাভারের প্রাণী সম্পদ অধিদপ্তরের ল্যাবে পাঠানো হয়। আজ তার রিপোর্টে পজিটিভ আসে। আক্রান্ত ব্যক্তির কোন উপসর্গ না থাকায় তাকে বাড়িতে আইসলোসনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।