মোঃ আবুল হুসেনঃ মৌলভীবাজার থেকে। আজ ২৪জুন বুধবার সপ্তাহের সেরা লেখক নির্বাচন করা হয়।মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাগারাই গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, স্কলার্স কে,জি এন্ড উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক বর্তমান সময়ের আলোচিত একজন পরিচিত ও তরুণ লেখক কবি মুজিবুর রহমান এ সপ্তাহের সেরা কবি নির্বাচিত হয়েছেন।
উনার লেখা যে সমস্ত কবিতার কারনে সেরা কবি নির্বাচিত হয়েছেন এবং যে সব সংগঠন সম্মাননা জানিয়েছেন নিম্নে দেওয়া হলো।
১।কবিতা- অচিন দেশের যাত্রীউত্তরণ লেখক ফোরাম এর পক্ষ থেকে সপ্তাহের সেরা কবি হওয়ার সম্মাননা দেওয়া হয়।
২। কবিতা-জীবন আর মরণতিতাস সাহিত্য ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে দৈনিক সাহিত্যবাজ সম্মাননা দেওয়া হয়।
৩। কবিতাশুদ্ধাভিযানজগন্নাথপুর উপজেলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে সেরা কবি নির্বাচিত হওয়ায় সম্মাননা দেওয়া হয়।
৪। কবিতাবৃক্ষ-ই হতামজন্মভূমি সাহিত্য পরিষদের পক্ষ থেকে সপ্তাহের সেরা কবি নির্বাচিত করা হয় এবং সপ্তাহের সেরা সম্মাননা পত্র দেওয়া হয়।