মোঃ রুবেল হোসেন, ভোলা প্রতিনিধি : বাঙালী জাতির প্রতিটি অর্জনের দাবীদার দক্ষিণ এশিয়ার বৃহত্তম ও প্রাচীণ রাজনৈতিক প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩জুন প্রগতিবাদী নেতাদের উদ্যেগে আহুত এক কর্মী সম্মেলনে পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে বাঙালি জাতির মুক্তির সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে।বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালী জাতির ইতিহাস, সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি। বাংলাদেশের কাঁদা-মাটি মাখা ও খেটে খাওয়া মানুষের কাফেলা। অতীতের সংগ্রামী জীবনের ইতিহাস এবং বাংলাদেশের বর্তমান সহ ভবিষ্যত আওয়ামী লীগের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত।গণতন্ত্র উত্তরণের প্রতিটি অর্জন, লড়াই-সংগ্রামে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের জন্মলাভের পর ৫২’র ভাষা আন্দোলন, ৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ৬৬’র ঐতিহাসিক ছয় দফা, ৬৯’র গণ অভ্যুথান, ৭০’র নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বে বাঙালী জাতি ক্রমশ এগিয়ে যায় স্বাধীনতার দিকে। ৭১’র সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। বিশ্ব মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নিজেদের স্থান দখল সহ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের পাতায় একটিই নাম বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ নামক জাতি রাষ্ট্রের নির্মাতা আওয়ামী লীগের কাছে মানুষের প্রত্যাশা ও আস্থা অনেক।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হার না মানা নেতৃত্ব এবং দলের নেতা-কর্মীদের ত্যাগ তিতিক্ষা ও অঙ্গীকারদীপ্ত সংগ্রামী ভূমিকা অপরিসীম। ত্যাগ ও আদর্শের বলিয়ান আওয়ামী লীগের নেতৃত্বে লাখো বাঙালী হাসতে হাসতে জীবন বিলিয়ে দিয়েছেন দেশমাতৃকার জন্য। আওয়ামীলীগ প্রতিষ্ঠার ফলে বাঙালী জাতি উপহার পেয়েছেন মহামূল্যবান স্বাধীনতা। ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসব আন্দোলন সংগ্রামের পুরোধা ও একচ্ছত্র নায়ক ছিলেন। দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় অনেক ঘাত-প্রতিঘাত, চড়াই-উত্রাই ও ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ আওয়ামী লীগ আজ দেশের গণমানুষের ভাব-ভাবনার ধারক-বাহকে পরিণত হয়েছে। অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক ভাবধারার আস্থার প্রতীকে পরিণত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন জাতির পিতার যোগ্য উত্তরাধিকার, বিশ্ব মানবতার প্রতীক, সফল রাষ্ট্রনায়ক গনমানুষের নেত্রী, গনতন্ত্রের মানসকন্যা, মাননীয় প্রধাণমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। তারই নেতৃত্বে, গনমানুষের ভালবাসা, নেতা-কর্মীদের ত্যাগ-দেশপ্রেম, অনাগত ভবিষ্যতের জন্য সুন্দর ও বাসযোগ্য একটি রাস্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এগিয়ে যাবে প্রানের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ।ঐতিহ্য, সংগ্রাম, প্রেরণা ও অনুভূতির সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা।
জয় বাংলাজয় বঙ্গবন্ধুবাংলাদেশ – দীর্ঘ জিবী হোক।