চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ শাহীন আলম : চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলার রহমানকে রবিবার(২১ জুন) সকাল সাড়ে ১০টার সময় বারঘরিয়া কাজীপাড়া গোরস্থানে রাষ্ট্রীয় মার্যাদায় দাফন করা হয়েছে।
এসময় পুলিশ পরিদর্শক ইমরান মাহবুব, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম সরকারসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এর আগে শনিবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা মোঃ বজলার রহমানকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার সময় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।