মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার : বগুড়ার শেরপুরে ডোবা থেকে কামনা আক্তার নুপুর (১৩) নামের চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২০ জুন) সন্ধ্যার আগে পৌর শহরের খন্দকার টোলা এলাকায় ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কামনা আক্তার নূপুর (১৩) খন্দকারটোলা এলাকার কামাল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, মেয়েটির বাবা-মা শেরপুরে না থাকায় সে নানা নানীর সঙ্গেই থাকত । শনিবার বেলা ১১টা থেকে নুপুর পাওয়া যাচ্ছিল না অনেক খুঁজাখুঁজিতেও । সন্ধ্যার আগে খন্দকারটোলা মধ্যপাড়ায় একটি নির্মাণধীন বাড়ির পাশের ডোবায় মেয়েটিকে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান বলেন , মরদেহের ময়নাতদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।