:মোঃ এমদাদুল হক স্টাফ রিপোর্টার:: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) পৌর সদরের মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে বৃক্ষ রোপনের মধ্যদিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাইদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুর রশিদ, আরিফুল ইসলাম আরিফ, জুয়েল রানা, বাতেন আলী, মাসুম, তানসেন, সাকিব, খালেক, শহিদুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবকলীগ নেতারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বনজ, ফলজ ও ঔষধি এই তিন ধরনের গাছ দেশব্যাপী বৃক্ষ রোপন করার যে ঘোষনা দিয়েছেন, তা বাস্তবায়ন করা স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্ড পর্যায়েও বৃক্ষরোপন করবে নেতাকর্মীরা।