এম বুরহান উদ্দীন- ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে করোনার সংক্রমন প্রতিরোধে অযথা ঘোরাঘুরি না করে বাড়িতে থাকার পরামর্শ দেন সেনাবাহিনী। তাছাড়া পথচারিসহ সকল মানুষকে মাস্ক পরা ও সরকারি বিধি মেনে চলতে অনুরোধ জানিয়েছে তারা।
সোমবার (১৫ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা শহরের পায়রা চত্বর, মুজিব চত্বর, আরাপপুরসহ বিভিন্ন স্থানে তারা এ কার্যক্রম পরিচালনা করে। এ সময় বাইসাইকেল, রিক্সা, অটোরিক্সা, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ বিভিন যানবাহনে সামাজিক দুরত্ব মেনে চলতে সাধারন মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন পরামর্শ দেন। এছাড়া জনসাধারন যেন জরুরী কাজ ছাড়া বাইরে বের না হয়। আর বের হলেও যেন মাস্ক হ্যান্ডগ্লাভস পরিধান করে বের হন সে ব্যাপারে পরামর্শ দেন। এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে উৎসাহ প্রদান করেন। সেই সাথে সবাইকে নিজ নিজ বাড়িতে থাকার জন্য অনুরোধ করেন। এর আগে সেনাদল শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।