গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ঃ শাহীন আলম চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি বিভাগের উপপরিচালক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক ইয়াসিন আলী। লেবু জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ৯০ জন কৃষক নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের শেষে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে সমস্ত কৃষিকাজ চালিয়ে যেতে বলা হয়।