রামগঞ্জ (ল²ীপুর) প্রতিনিধি: ল²ীপুর জেলার রামগঞ্জ উপজেলার সাউদেরখিল বায়তুল আমান জামে মসজিদে শুক্রবার জুম্মার
নামাজ শেষে স্থানীয় এমপি আনোয়ার হোসেন খানের সুস্থ্যতা কামনা করে এবং
বিশ^ব্যাপী করোনা ভাইরাস নির্মূলে বিশেষ দোয়া মাহফিলে বাধা দিয়েছে গ্রামের
মোঃ হারুন মিয়া। এ সময় মসজিদের মুসল্লিরা উত্তেজিত হলে হারুন মসজিদ এলাকা
ত্যাগ করে।
সুত্রে জানায়,রামগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য মোঃ সোহেল রানার সার্বিক
তত্ত¡াবধানে এবং আ‘লীগের সহ-দপ্তর সম্পাদক কাজী ফরহাদ ও যুবলীগ নেতা মোঃ সহেল
শেখের উপস্থিতিতে সাউদেরখিল বায়তুল আমান (ওমার বাড়ি) জামে মসজিদে জুম্মার
নামাজ শেষে বিশেষ দোয়া মাহফিলে এমপি আনোয়ার খানের জন্য দোয়া ছেয়ে সোহেল
রানা বক্তব্য দেয়। এর পর বক্তব্য দেওয়ার জন্য কাজী ফরহাদের নাম ঘোষনা হওয়ায় মাত্রই সোনাপুর
বাজার মের্সাস আইরিন ষ্টীল র্ফানিসারের ম্যানেজার মোঃ হারুন মিয়া ক্ষিপ্ত হয়ে
উঠে। এসময় মসজিদের মুসল্লিরা উত্তেজিত হয়ে উঠলে ইমাম মাওঃ আবু সাইদ মোঃ
শরফুদ্দিন মুনাযাত পরিচালনা করে দোয়া মাহফিল সমাপ্ত করেন। এব্যাপারে কাজী
ফরহাদ বলেন,ওমার বাড়ির হারুন এমপি আনোয়ার খানের সুস্থ্যতা কামনা এবং
করোনা ভাইরাস নিমূর্লে দোয়াতে বাধা দিয়ে নিছকতার পরিচয় দিয়েছে। বাধা
প্রদানকারী হারুন বলেন, মসজিদে রাজনীতিক কথা না বলে স্কুল মাঠে গিয়ে বক্তব্য
দেওয়ার জন্য বলেছি।