মোঃরিমন চৌধুরী,নীলফামারী জেলা প্রতিনিধিঃনীলফামারীর ডোমারে ঢাকা হতে আসা এক গর্ভবতী নারীর করোন শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দাড়ালো মহিলা পাচঁ ও পুরুষ ছয় মোট ১১ জন।সোমবার (২৫ মে) রাতে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত নারী উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনা পাড়া এলাকার (২৬) বছর বয়সী নয় মাসের গর্ভবতী এক নারী। এর আগেও ওই এলাকায় ঢাকা হতে আসা যুবকের করোনা শনাক্ত হয়েছে।গত ১৭ মে ঢাকা হতে স্বামী স্ত্রী বাড়ীতে আসে। ২১ মে তাদের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ ।২৫ মে রাতে স্ত্রীর করোনা পজেটিভ আসলেও স্বামীর রেজাল্ট নেগেটিভ আসে। আক্রান্ত নারী গর্ভবতী হওয়ায় হোম আইসোলেশনে রাখা হবে বলে নিশ্চিত করেন ডোমার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম।রাতেই উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম আক্রান্ত নারীর বাড়ীতে উপস্থিত হয়ে ওই নারীর বাড়ীসহ আশপাশের ৮টি বাড়ী লকডাউন ঘোষনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, হেল্থ ইন্সপেক্টর (ইনঃ) বেলাল ঊদ্দিন ছিলেন।