চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ শাহীন আলম।
করোনা পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়নের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান “পাঠশালা শিক্ষা একাডেমী”র উদ্যোগে ঈদ উপহার বিতরন করা হয়েছে।
রোববার সকালে ইউনিয়নের কামারমোড় বাজারে আশেপাশের এলাকার অসহায় হতদরিদ্র পরিবারের ঈদ উদযাপনে প্রয়োজনীয় কিছু উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা উত্তম কুমার, পরিচালক শাহীন আলম ও প্রতিষ্টানের শিক্ষকমন্ডলীগণ।