চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ শাহীন আলম।চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সোমবার স্বাস্থ্য বিভাগের এক রিপোর্টে ২ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে একজন ৭ বছরের শিশু। শিশুটির পরিবার চাঁপাইনবাবগঞ্জ শহরে বসবাস করলেও বর্তমানে তার নানার বাড়ী উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামে অবস্থান করছে বলে জানা গেছে।
অপরজন আলীনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামের জনৈক ব্যক্তি (৩০)। তিনি ঢাকার গাজীপুর জেলার কাপাশিয়ায় রাজমিস্ত্রী হিসেবে কাজ করতেন।
গত ১০ মে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে তাদের নমুনা সংগ্রহ করা হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সারওয়ার জাহান জানান, শিশুটির নানার বাড়ি ও ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।
এদিকে এক দিনের ব্যবধানে মঙ্গলবারে আরো ৩ করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে গোমস্তাপুর উপজেলায় ৫ জন করোনা রোগী শনাক্ত হয় মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগের এক রিপোর্টে ৩ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়। এদের মধ্যে ১ জন স্বাস্থ্যকর্মী ও ২ জন পুলিশ সদস্য রয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, করোনা সনাক্ত হওয়া ২ পুলিশ সদস্য কে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। অন্যদের হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক হাসান ইমাম জানান, করোনা আক্রান্ত ওই স্বাস্থ্য কর্মীকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, এ নিয়ে ২ দিনে উপজেলায় মোট ৫ জন করোনা রোগী সনাক্ত হল।