আব্দুল্লাহ আল মামুন(যশোর) বেনাপোল প্রতিনিধি:- করোনা ভাইরাসের দুর্যোগকালীন দুস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষের সাহায্যার্থে, শার্শা থেকে বার বার নির্বাচিত, জননন্দিত জননেতা শেখ আফিল উদ্দিন এমপি মহোদয়ের নির্দেশে বিশিষ্ট সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ী মোখলেছুর রহমান মুকুল ও শার্শা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু এর অর্থায়নে শার্শা সদর ইউনিয়নের ৩,৪,৫,৬নং ওয়ার্ডের ৭০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন বর্ষীয়ান আওয়ামী নেতা আজগার আলী,শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও মাননীয় এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারী আসাদুজ্জামান আসাদ,শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কওছার আলী, শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,শার্শা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ওহিদুল হক পুটু,শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন,৪নং ওয়ার্ড ইউ পি সদস্য তুহিনুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ।